ব্যবহারের শর্তাবলি (Terms of Service)
সর্বশেষ আপডেট: সেপ্টেম্বর ২০২৬ | কার্যকর তারিখ: সেপ্টেম্বর ২০২৬
১. সাধারণ শর্তাবলি
দেশি কোর্স (Deshi Course)-এর যেকোনো প্যাকেজ বা রিসোর্স অর্ডার করার মাধ্যমে আপনি এই ব্যবহারের শর্তাবলিতে আপনার পূর্ণ সম্মতি জ্ঞাপন করছেন। যদি আপনি এই শর্তাবলির কোনো অংশের সাথে একমত না হন, তবে অনুগ্রহ করে সেবা গ্রহণ থেকে বিরত থাকুন।
২. ডিজিটাল প্রোডাক্ট লাইসেন্স ও মেধা-স্বত্ব (Copyright)
আমাদের মেটা বিজনেস ম্যানেজার ভেরিফিকেশন কোর্স ম্যাটেরিয়াল, চেকলিস্ট, ভিডিও গাইড ও ডকুমেন্ট টেমপ্লেটগুলো স্বত্বাধিকারী সম্পদ।
- ব্যক্তিগত ও বাণিজ্যিক লাইসেন্স: কেনা প্যাকেজ অনুযায়ী আপনি এই রিসোর্সগুলো আপনার নিজের বা ক্লায়েন্টের ফেসবুক বিজ্ঞাপন অ্যাকাউন্ট ভেরিফাইয়ের কাজে ব্যবহার করতে পারবেন।
- অননুমোদিত পুনর্বিক্রয় নিষিদ্ধ: আমাদের কোনো ফাইল বা কোর্স কনটেন্ট কোনো ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম বা অন্য কোনো প্ল্যাটফর্মে পাইরেসি, রি-সেল কিংবা ফ্রি ডিস্ট্রিবিউট করা সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয়।
৩. স্বয়ংক্রিয় ডিজিটাল ডেলিভারি প্রক্রিয়া
ZiniPay-এর মাধ্যমে পেমেন্ট সফল হওয়ার সাথে সাথে আমাদের স্বয়ংক্রিয় সিস্টেম আপনার প্রদত্ত Gmail ঠিকানায় গুগল ড্রাইভ ফোল্ডারের এক্সেস পারমিশন প্রদান করে। কোনো কারণে ইমেইল টাইপিং ভুল হলে তাৎক্ষণিক আমাদের WhatsApp সাপোর্টে যোগাযোগ করে অ্যাক্সেস আপডেট করে নেওয়া যাবে।
৪. মেটা প্ল্যাটফর্ম ডিসক্লেইমার
দেশি কোর্স Meta Platforms, Inc. এর সাথে কোনোভাবেই সংযুক্ত, অধিভুক্ত বা তাদের দ্বারা অনুমোদিত নয়। ফেসবুক বিজ্ঞাপনের নীতি ও অ্যালগরিদম নিয়মিত পরিবর্তিত হয়। আমরা সর্বোচ্চ সঠিক ও সফল ভেরিফিকেশন পদ্ধতি শিখিয়ে দিই এবং এজেন্সি ক্লায়েন্টদের জন্য সরাসরি কাজ করি।
৫. যোগাযোগ ও সহায়তার হটলাইন
যে কোনো পরামর্শ বা সহায়তার জন্য আমাদের অফিশিয়াল চ্যানেলে যুক্ত থাকুন:
ইমেইল: support@deshicourse.com
অফিশিয়াল WhatsApp সাপোর্ট: +880 1813-896400